অপরাধ

রায়পুরে বাড়িতে একা পেয়ে শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়িতে একা পেয়ে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বাবুল মিয়া (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী অভিযুক্ত বাবুল মিয়াকে আসামি করে রায়পুর থানায় ধর্ষণ মামলা করেছেন।

অভিযুক্ত বাবুল মিয়া পৌরসভার পূর্বলাচ গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। তিনি পেশায় সুইপার। তবে ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক রয়েছেন।

মামলার এজাহারে জানা যায়, ১৬ নভেম্বর দুপুরে পৌরসভার পোস্ট অফিসসংলগ্ন ওয়াপদা কলোনিতে শিশুটিকে বসতঘরে রেখে তার বাবা ও মা লক্ষ্মীপুর শহরে যান। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাবুল মিয়া। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশী নারী এগিয়ে গেলে বাবুল পালিয়ে যায়।

পরে বাবা-মা এসে শিশুটিকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। শিশুর বাবা অসুস্থ থাকার কারণে মামলা করতে সময়ক্ষেপণ হয় বলে জানায় ভুক্তভোগী শিশুর পরিবার।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, সুইপার বাবুল মিয়াকে আসামি করে ধর্ষণের মামলা করেছেন শিশুর বাবা। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি বাবুল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা