অপরাধ

মাদকের দায় ৯ পুলিশ সদস্য চাকরিচ্যুত, শঙ্কা ৫৯ জনের

নিজস্ব প্রতিবেদক : মাদক সেবন-বহন ও বিক্রির দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৯ সদস্যকে চাকরিবিধি অনুযায়ী তদন্ত শেষে চাকরিচ্যুত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। একই অপরাধে আরও ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ছাড়া শিগগির ৫৯ পুলিশ সদস্যে বরখাস্তের তালিকায় রয়েছেন।

পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, একত্রে মাদকের ঘটনায় এত পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়ার ঘটনা এটাই প্রথম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদের বরখাস্ত করা হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, পুলিশের যারা মাদকের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে ৯ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত পুলিশ সদস্য শনাক্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা চলমান থাকবে।

মাদকাসক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে সভা অনুষ্ঠিত হয়। পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিএমপির সব উপপরিদর্শক ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোকপাত করেন পুলিশপ্রধান। এ ছাড়া পুলিশের কোনো সদস্য মাদক সেবন বা কারবারে জড়িত থাকলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, এখন পর্যন্ত ডোপ টেস্টের মাধ্যমে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৬৮ পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া সদস্যরা প্রায় নিয়মিত মাদক সেবন করতেন। তাদের মধ্যে কেউ কেউ মাদক কারবারেও জড়িয়ে গিয়েছিলেন।

মাদক সংশ্লিষ্টতা প্রমাণ হওয়া পুলিশ সদস্যের মধ্যে এসআই ৭ জন, সার্জেন্ট ১ জন, এএসআই ৫ জন, নায়েক ৫ জন ও কনস্টেবল ৫০ জন।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, পুলিশ সদস্য হয়েও যারা ইয়াবা, গাঁজা, ফেনসিডিল বা অন্যান্য মাদক সেবনে যুক্ত ছিলেন, তাদের সেই পথ পরিহার করতে বলা হয়। স্বেচ্ছায় এই পথ থেকে দূরে সরে না গেলে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে- এমন আভাসও দেওয়া হয়েছিল।

বেশ কয়েক দফায় এমন বার্তা দেওয়ার পর মাদকাসক্ত সদস্যদের চিহ্নিত করতে ডোপ টেস্টের উদ্যোগ নেয় পুলিশ। এখন পর্যন্ত সন্দেহভাজন দেড় শতাধিক পুলিশ সদস্যের ডোপ টেস্ট করে ৬৮ জনকে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করে বিভাগীয় মামলা করা হয়।

জানা গেছে, মাদকাসক্তদের শনাক্ত করতে ডিএমপি বিশেষ টিম গঠন করেছে।

প্রতিটি থানা, বিভিন্ন ইউনিট ও পুলিশ লাইন্সে এই ইউনিটের সদস্যরা কাজ করছেন। কাউকে মাদকাসক্ত সন্দেহ হলে তার ওপর নজরদারি বাড়ানো হয়। এরপর তাকে ডোপ টেস্টের জন্য তালিকাভুক্ত করা হয়।

এমন অনেককে পাওয়া গেছে যারা কাজে অমনোযোগী বা সময়ের ব্যাপারে সচেতন নন- এমন সদস্যদের তালিকা তৈরি করে তাদের ডোপ টেস্টের জন্য পাঠানো হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা