অপরাধ

 ময়মনসিংহে শিশু ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ অভিযোগে শাওন গৌড় (২১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌড় ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার গোপাল গৌড়ের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পৌর শহরের দত্তপাড়া এলাকায় শিশুর মা পাশের বাসায় গেলে শাওন গৌড় তার নিজ বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। তিনি বাসায় ফিরে মেয়েকে না পেয়ে ডাকাডাকি করার একপর্যায়ে তাকে শাওন গৌড়ের ঘর থেকে বের হয়ে আসতে দেখেন। পরে ওই শিশুটি মাকে সব খুলে বলে।

পুলিশ আরও জানায়, এ সময় শিশুর বাবা বাড়িতে না থাকায় রাতে বিষয়টি তার বাবাকে জানানো হয়। আজ বুধবার তিনি থানায় মামলা করেন।
এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, মামলার পর শাওন গৌড়কে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা