অপরাধ

স্কুলছাত্রীকে বিয়ের শাস্তি ৪০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসাদুল ইসলাম (২২) নামের এক বরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অর্থদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম পার্শ্ববর্তী সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে গেলো রোববার জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকার পাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর দিন সোমবার নবদম্পতি কনের বাবার বাড়ি বেড়াতে আসে। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন। এ সময় বর আসাদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়েছে এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখান থেকে বরকে আটক করা হয়। এরপর তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা