অপরাধ

‘স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ’

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে গাড়িচালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে পলাশ থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। মামলার আসামি পাপ্পু খন্দকার ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলম খন্দকারের ভাই।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবীর বলেন, “আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। ধর্ষণের অভিযোগকারী ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ অক্টোবর পাপ্পু খন্দকারের গাড়ির চালককে মাসিক বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা দিলে ‘নষ্ট করে ফেলবে’ এমন যুক্তি দেখিয়ে পাপ্পু তার চালককে বলেন, তিনি যেন তার স্ত্রীকে নিয়ে আসেন, তার হাতেই বেতনের টাকা দেওয়া হবে।

মালিকের ‘কথা অনুযায়ী’ চালক তার স্ত্রীকে গাড়িতে করে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু খন্দকার তার দোকোনে ড্রাইভারকে ‘আটকে রেখে গাড়ির ভেতর তার স্ত্রীকে ধর্ষণ করেন’ বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এজাহারে বলা হয়, গত শুক্রবার পাপ্পু খন্দকার আবারও তার ড্রাইভারের স্ত্রীকে নিয়ে যেতে বললে চালক তাতে রাজি না হয়ে শনিবার রাতে স্ত্রী নিয়ে থানায় গিয়ে মামলা করেন। সেখানে পাপ্পু খন্দকারের পাশাপাশি তার সহযোগী শাহাদতকে আসামি করা হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা