অপরাধ

জেলেদের হামলায় আহত ২০ নৌ-পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুরের পদ্মা-মেঘনার দুর্গমচর রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের বেশ কয়েকজনকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নৌপথে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষীরচর এলাকার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে নামে নৌ-পুলিশ সদস্যরা। টের পেয়ে সংঘবদ্ধ জেলেরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। উপায়ন্তর না পেয়ে পুলিশ সদস্যরা বাঁচতে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়েন। এরপরও জেলেদের নিক্ষিপ্ত ইটপাটকেলে নৌ-পুলিশের সদস্যরা আহত হয়। বর্তমানে আহতরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় গুরুতর আহতরা হচ্ছেন- নৌপুলিশ হেড কোয়ার্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন, সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিন, উপপরিদর্শক মো. ইলিয়াস মাতাব্বর, নায়েক মো. শাহজালাল, ইকবাল হোসেন, মুজাহিদুল ইসলাম, মো. মামুন, ফেরদৌস শেখ, নিলয় দেব, কনস্টেবল প্রসেনজিত দাস, আল আমিন, মো. কাউসার এবং মো. মোনায়েম।

এ ছাড়া নৌপুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার ফরিদ আহমেদসহ আরো ছয় জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আহত হন।এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন বলেন, ‘ঢাকা হেডকোয়ার্টার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটযোগে নৌ-পুলিশের দলটি মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে। কিন্তু জেলেরা এতটা বেপরোয়া হবে আমরা ভাবতে পারিনি। বাধ্য হয়েই হামলা থেকে রক্ষা পেতে নৌ-পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা