অপরাধ

ছোট ভাই মেরে ফেললো বড় ভাইকে

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী উত্তরপাড়া এলাকায় ছোট ভাইয়ের হাতে ফজলুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত ফজলুল মিয়া ওই এলাকার মৃত গনি মিয়ার ছেলে।

ঘটনার পর ঘাতক ছোট ভাই এবাদুল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। তবে ঘটনাস্থল থেকে এবাদুলের স্ত্রী সেলিনাকে (৩৫) আটক করেছে পুলিশ।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিকেলে এবাদুল তার বাড়ির পাশের একটি কলাগাছ কাটছিলেন। একই সময় ফজলুল মিয়া গাছের পাশ দিয়ে বালতি হাতে নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে কলাগাছটি তার বালতির ওপর গিয়ে পড়ে। এতে বালতি ভেঙে যায়। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে দুই পরিবারের লোকজনের মধ্যে মারামারি লেগে যায়। একপর্যায়ে ছোট ভাই এবাদুল তার বড় ভাই ফজলুল মিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা