চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রিকশাচালক গ্রেফতার
অপরাধ

চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রিকশাচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে রাজধানীর খিলগাঁওয়ে এক রিকশাচালকের বিরুদ্ধে । নির্যাতনের শিকার চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সজল মোল্লা নামের (৫৫) এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। যৌন হয়রানির শিকার ওই চার শিশুর বয়স আনুমানিক ছয় থেকে নয় বছরের মধ্যে।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনশেড বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকতো। তাদের বাসার পাশেই থাকতেন রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেতেন সজল। সেখানে তিনি বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতন চালান।

বাচ্চু মিয়া আরও জানান, ঘটনাটি জানাজানি হলে বুধবার বিকেলে থানায় এসে অভিযোগ করে ওই চার শিশুর পরিবার। তার পরপরই অভিযুক্ত সজলকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।

অভিযুক্ত সজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, ‘এ ঘটনায় রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া দরকার। আমরা দুপুরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করবো।’

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা