অপরাধ

চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রী দুজনকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের বাড়ির একটি ঘর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ ।

ধারণা করা হচ্ছে একদিন আগেই তাদের ঘরের মধ্যে জবাই করে খুনের পর লাশ ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে খুনিরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী (৫৮) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন গত শনিবার সন্ধ্যায় খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার সকাল থেকে ওই বাড়িতে কাউকে আসা-যাওয়া করতে না দেখে এবং তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। প্রতিবেশীরা সন্ধ্যায় জানালা দিয়ে ঘরের ভেতরে উকি মেরে দেখেন স্বামী-স্ত্রীর মৃতদেহ ঘরের ভেতরে পড়ে আছে। এরপর তারা পুলিশে খবর দিলে দামড়হুদা থানা পুলিশ সন্ধ্যায় স্বামী স্ত্রী দুজনের জবাই করা লাশ উদ্ধার করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে জবাই করার পর হত্যা নিশ্চিত করে পালিয়েছে।

দামুড়হদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, লাশ দুটির সুরোতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। কে বা কারা কেনো তাদেরকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা