গ্রেপ্তারকৃত আজিম
অপরাধ

স্কুলছাত্রী অপহরণে সময় টিভির সাংবাদিক আজিম কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় সময় টেলিভিশনের বরগুনার স্টাফ রিপোর্টার মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (০৩ অক্টোবর) ভোররাত ৪টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকার গোল্ডেন ইন হোটেলের একটি কক্ষ থেকে আজিমকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। দুপুরে আজিমকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালত তাকে কারাগারে পাঠান।

শহরের এক ব্যবসায়ী তার মেয়েকে অপহরণের অভিযোগে শুক্রবার (০২ অক্টোবর) রাতে বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৭ এর ৭/৩০ধারায় মামলাটি করেন। মামলায় সময় টেলিভিশনের বরগুনার নিজস্ব প্রতিবেদক আবদুল আজিম ছাড়াও গ্রাফিক্স ডিজাইনার আজিমের বন্ধু শুভ সেন (২৬) ও একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুকে (২৬) আসামি করা হয়।

মামলার পর পরই কয়েকটি টিম করে রাতভর অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্বে থাকা থানার উপ-পরিদর্শক মো. জাহিদ হোসেন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কুয়াকাটার গোল্ডেন ইন হোটেলের ৪০১নং কক্ষ থেকে আবদুল আজিমকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে মহিপুর থানায় আনা হয়। পরে শনিবার সকাল ১০টার দিকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেলা ১২টায় বরগুনা থানায় নিয়ে এসে দুপুরে আজিমকে আদালতে হাজির ও মেয়েটিকে পরিবারের কাছে দেওয়া হয়।

বরগুনা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘বাদীর অভিযোগে মামলা নিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে আসামি আজিমকে গ্রেপ্তার ও অপহৃত মেয়েটিকে উদ্ধার করেছি। মামলার অন্য দুজন আসামিকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, আজিমের বিরুদ্ধে নারী নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। আলোড়ন থিয়েটার নামের একটি সংগঠন গড়ে সেখানে অনেক মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয়ে প্রতারণা করেছেন তিনি।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা