গোপালগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার চার
অপরাধ

গোপালগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা দুই পর্যটক নুর ইসলাম (২৪) ও রবিউল শেখকে (২২) অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারপিটের অপরাধে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদর উপজেলার করপাড়া বাজার এলাকা থেকে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ওই দুই পর্যটককে উদ্ধার করে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার বনগ্রামের নাসির ফকিরের ছেলে হামিম ফকির (১৭), শাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৮), মহাসিন ফকিরের ছেলে হুসাইন ফকির (১৬) ও টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলী গ্রামের সেলিম সরদারের ছেলে তামিম সরদার (১৭)।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এ এইচ এম সালাহ উদ্দিন বলেন, ‘শনিবার বিকেলে টুঙ্গিপাড়ার পারকাহনিয়া গ্রাম থেকে বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসেন দুই যুবক। পর্যটনকেন্দ্রে একদল সন্ত্রাসী তাদের অপহরণ করে করপাড়া বাজার এলাকায় আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা নিয়ে আসতে দেরি করায় ওই দুই যুবককে ব্যাপক মারপিট করা হয়। পরিবারের লোকজন এমন সংবাদ দেওয়ায় আমরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হই। পরে রাত ১০টার দিকে চার অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত পর্যটকদের উদ্ধার করি। এ সময় অপহরণকারী দলের নেতা মান্না সরদারসহ আরো কয়েকজন পালিয়ে যায়।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা