অপরাধ

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের এক কিশোরীকে (১৫) ধর্ষণের দায়ে একই গ্রামের পিয়াস মিয়াকে (২১) যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মো. আলমগীর কবির এ রায় দেন।

রায়ের সময় এ মামলার একমাত্র আসামি পিয়াস মিয়া আদালতে হাজির ছিলেন। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে জেএসসির পরিক্ষার্থী ওই কিশোরী নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উঁচা বাজার এলাকায় কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে ফুকুরহাটি মিয়া বাড়ির সামনে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে পিয়াস ওই কিশোরীকে তার উড়না মুখে পেচিয়ে রাস্তার পাশের শোন ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন । কিশোরী চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এলে পিয়াস মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন ২৪ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে পিয়াসকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

ওই বছরের ২৬ নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আজাদ আসামি পিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন কুমার পাল বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে পিয়াসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, জরিমানার টাকা আসামিকে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে অনাদায়ের কোনো সুযোগ নেই।

রায়ে সন্তোষ প্রকাশ করে এ মামলার বাদিনী ওই কিশোরীর মা বলেন, ‘আমি এ রায়ে সন্তুষ্ট। আমরা ন্যয়বিচার পেয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা