সংগৃহীত
সারাদেশ

ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় হারুনুর রশিদ (৬০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন: ছুরিকাঘাতে বেয়াই খুন

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত রশিদ সদর উপজেলার কড়ই এলাকার সোলেয়মান আলীর ছেলে ছিলেন। আহতরা হচ্ছেন কড়ই এলাকার মো. রিয়াদ (১৮), মোছা. শ্রাবণী (১৪) ও অটোরিকশাচালক তোজাম্মেল (৪১)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত বৃহস্পতিবার রাতে অটোরিকশাচালক মোসলেম উদ্দিন কড়ই এলাকা থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হিচমী বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই হারুনুর রশিদ মারা যান। সে সময় আহত হয় আরও ৩ জন। আহতদেরকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এই বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা