সংগৃহীত ছবি
সারাদেশ

নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ড

জেলা প্রতিনিধি: নরসিংদীর শেখেরচর বাবুরহাট দেশের অন্যতম বৃহৎ কাপড়ের হাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩২টি পাইকারি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শঙ্কা ব্যবসায়ীদের।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৫

শনিবার (১৬ মার্চ) দিনগত রাত ২টার দিকে শেখেরচর বাবুরহাটে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে ভয়াবহ এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জনা গেছে, রাত ২টার দিকে হঠাৎ জিয়া উদ্দিন মার্কেটের গজ কাপড় ও তোষকের কভার পাইকারি কেনাবেচার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে গজ কাপড় ও তোষকের কভার পাইকারি দোকানের প্রায় ৯০ শতাংশ কাপড় পুড়ে যায়।

আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রদল কর্মী নিহত গ্রেফতার ২

ফায়র স্টেশন ইনচার্জ নাঈম ইবনে হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মাধবদী, নরসিংদী, পলাশ ও আড়াই হাজার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা