সংগৃহীত
সারাদেশ

বিনামূল্যে চিকিৎসা পেলেন ৮'শ রোগী

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে ৮ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও আরও ১'শ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : মানুষের মুখে হাসি চায় সরকার

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে শনিবার (৯ মার্চ) উপজেলা পরিষদ ক্রীড়া সংস্থা মাঠে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসা।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

আলোচনা সভায় জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার সভাপতি মোঃ বাবর আলী বুলবুলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলেয়া পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এ্যাড আবু হাসনাত বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দীন প্রমুখ এতে বক্তব্য রাখেন।

এ সময় জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার শিক্ষক রবিউল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মাদারীপুরে মহিলা হ্যান্ডবল লীগের উদ্বোধন

আয়োজকরা বলেছেন, ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৬'শ জনকে চিকিৎসা প্রদানের কথা থাকলেও ক্যাম্পে সেবা গ্রহীতাদের উপস্থিতি বাড়ার কারণে পরে সেটি বাড়ানো হয়েছে। আমরা অতিরিক্ত আরও তালিকা করে রাখছি। কয়েকদিনের মধ্যে ক্যাম্পের আয়োজন করে বাকিদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা