সংগৃহীত
সারাদেশ

পিপিএম পদক পেলেন কামাল হোসেন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ' প্রতিপাদ্যে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ বিশেষ অবদানের জন্য গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনকে সম্মানসূচক 'রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)' পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : নবরূপে ভালুকার গ্রীণ অরণ্য পার্ক

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৪ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে এ পিপিএম পদক পরিয়ে দেন।

গাইবান্ধা জেলায় যোগদানের পর থেকেই পুলিশ সুপার কামাল হোসেন'র নির্দেশনায় ৭টি থানায় মাদক, অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক কৌশল অবলম্বন করে সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছেন ৷ অধিকাংশ সময়ই বিভিন্ন কারনে গাইবান্ধা জেলা থাকে উত্তপ্ত ৷ মাঝে মাঝেই রাজনীতিতে উত্তপ্ত গাইবান্ধা যেন এখন শান্তির সুবাতাস বইছে।

আরও পড়ুন : গাজীপুরে বিস্ফোরণে নিহত ১

এছাড়াও সদ্য পার হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে গাইবান্ধা জেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তিনি জনগণের আস্থা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠেছেন।

এরই ফল স্বরুপ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে তিনি পিপিএম পদক প্রাপ্তিতে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে ৷

আরও পড়ুন : আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার কামাল হোসেনকে এ সম্মানসূচক পদক প্রদান করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা