ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলা

ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লব হামলার শিকার হয়েছেন।

আরও পড়ুন: প্রেমিকার অন্যত্র বিয়ে, কিশোরের আত্মহত্যা

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষকসহ কয়েকজনের হামলার শিকার হন তিনি। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন গা ঢাকা দিয়েছেন।

পুলিশ জানায়, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি লোক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু প্রধান শিক্ষক তা ভন্ডুল করার চেষ্টা চালিয়ে আসছিলেন।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর দোকান

এদিকে নতুন নীতিমালার কারণে গত ৬ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় নতুন এমপিও নীতিমালার আলোকে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়। সে আলোকে গত ৯ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

কিন্ত প্রধান শিক্ষক ওই বিজ্ঞপ্তি বিধি মোতাবেক হয়নি দাবি করে বিতর্কে জড়ান। এক পর্যায়ে কমিটির সদস্য লক্ষন চন্দ্র বর্মন তার অনুমতি ও স্বাক্ষর ছাড়া কেন বিজ্ঞপ্তি ছাপা হলো মর্মে বিতর্কের এক পর্যায়ে সভাপতি বিপ্লবের উপর হামলা চালান এবং বেধরক মারপিট করেন।

আরও পড়ুন: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সদস্য লক্ষনের ঘুষিতে সভাপতির বাম কানের পর্দা ফেটে যায় এবং তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্থ হয়। প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন নলকূপের হাতল দিয়ে সভাপতির কোমরে আঘাত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সাংবাদিক বিপ্লব ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা