ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় গড়ার কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, সবাই চায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হোক বঙ্গবন্ধুর নামে। সেটি হবে। আরও এমন উন্নয়ন করবো, যা আপনারা ভাবেননি।

আরও পড়ুন: সব বিভাগেই ক্রীড়া প্রতিষ্ঠান হবে

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। এজন্য আমাদের সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।

গত নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হয়েছিল। এ কালো টাকার উৎস কোথায়? সারা জীবন আলফাডাঙ্গার ভোটে এ আসনের প্রার্থী বিজয়ী হয়েছে। এবার সেই আলফাডাঙ্গায় ১০ হাজার ভোটে আওয়ামী লীগের প্রার্থী হেরেছে।

মন্ত্রী আরও বলেন, এ জনপদকে গভীরভাবে ভালোবেসেছি বলেই এলাকার উন্নয়ন করেছি। আজ এ সমাজ ধ্বংস হয়ে যাক চাই না। ২০০১ সালে যখন শকুনেরা ক্ষমতায় আসে তখন তারা আমাদের পতাকা রাজাকারের গাড়িতে তুলে দিয়েছিল। তখন মা-বোনদের উপর নির্যাতন হয়েছিল।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

আমরা আর সেইদিন ফিরে পেতে চাই না। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে শক্তিশালী করতে হবে। আজ মানুষের নৈতিক চরিত্রের অধপতন ঘটেছে। যারা রাজনীতি করেন, তাদের কর্মফল যদি অহংকারের না হয় তাহলে রাজনীতি সার্থক হবে না।

তিনি বলেন, মাদক একটি মরণব্যাধি। আপনারা আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন। মাদকমুক্ত সমাজ গড়ুন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নিজের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন মৎস্যমন্ত্রী।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলা

বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীবাসীর পক্ষ থেকে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এম শাফিউল্লাহ শাফির সঞ্চালনায় এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।

আরও পড়ুন: মনোনয়ন ফরম বিক্রি করছে আ’লীগ

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মধুখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী প্রমুখ। সভামঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা