সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আটক ২

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে অপরাধ কাজে ব্যবহৃত ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। এর আগে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা দেওপাড়া এলাকার আবুল কালামের ছেলে রাসেল হোসেন ও তাজুল ইসলামের ছেলে এমরান হোসেন। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায়সহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন :

পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে রাসেল ও এমরান হোসেনকে ধরতে পুলিশের সাড়াশি অভিযান চলছিল। মঙ্গলবার ভোররাতে দেওপাড়া এলাকায় দুজনই অবস্থান নেয়। এ খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাদের দেওয়া তথ্য অনুযায়ী কবিরহাট এলাকা থেকে একটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি রাসেল ও এমরান হোসেনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেবেক একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা দুজনই এলাকার চিহিৃত সন্ত্রাসী ও আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা