ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে এক দুবাই প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত

বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে মিজান মীরের বাড়িতে এ ঘটনা ঘটে। মিজান দীর্ঘদিন ধরে দুবাই থাকেন। তিনি একই গ্রামের মোতালেব মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেন মিজান। দেশে আসার সময় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়িতে আসেন।

এই খবরে বুধবার রাতে তার বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাড়িঘর ভাংচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ১

বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় মিজানের স্ত্রী সুমি বেগমকে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগি মিজান মীর বলেন, শাজাহান, জলিল ও এমদাদসহ বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত। আমি এর বিচার চাই এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

আহত মিজানের স্ত্রী সুমি বেগম বলেন, একসাথে ৮-১০ জন লোক ঘরের ভেতর প্রবেশ করে সবকিছু তছনছ করে মালামাল নিয়ে যায়। বাঁধা দিলে আমাকে পিটিয়ে আহত করে তারা। আমি এই ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত সুমি বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা