সংগৃহীত
সারাদেশ

ঘুরতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলার কুচিয়ামারা হাইওয়ে রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তন্ময় (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হৃদয় ও শাহীন নামে আরও ২ যুবক গুরুতর আহত হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।

নিহত তন্ময় মুন্সীগঞ্জের মাসুদ খানের ছেলে ছিলেন। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর খলিফা ঘাট এলাকায় থাকতেন ।

হাসপাতালে নিয়ে আসা তন্ময়ের ভগ্নিপতি সোহাগ বলেন, তন্ময় আজিমপুরের রায়হান কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। এক মোটরসাইকেল করে রাতে ৩ বন্ধু মাওয়া ঘাটে ইলিশ খেতে গিয়েছিল। এ সময় তন্ময় নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। সেখান থেকে ফেরার পথেই তারা দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুন: দেশে ফিরলেন ওবায়দুল কাদের

আহত হৃদয় ও শাহীনকে ঢামেক থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অপর ২ যুবককে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা