ছবি: সংগৃহীত
সারাদেশ

শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: তীব্র শীতে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্তকেন্দ্রে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে জাহানারা, সাহিদা, আকলিমাসহ অনেকেই জানান, হামরা চরোত থাকি। খুব ঠান্ডা নাগে, এ্যাতি কাইয়ো আইসে না বাহে। তোমরায় প্রত্তম (প্রথম) হামাক কম্বলখ্যান দিলেন। হামরা মেলা খুঁশি হইনো বাহে।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী জয়নবের দাফন সম্পন্ন

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা