সংগৃহীত ছবি
সারাদেশ

পাটুরিয়ায় জাহাজ উদ্ধারে প্রত্যয়

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের অদূরে ৯টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার অভিযানে যোগ দিতে ঘাট এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস বন্ধ

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আসে প্রত্যয়। কিছুক্ষণ পরেই ফেরিটি উদ্ধারে অভিযান শুরু করবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

৩য় দিনের মতো ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে সকাল সাড়ে ১০টার দিকে অভিযানে নামে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। অন্যদিকে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল নিখোঁজ ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের সন্ধানে অভিযান অব্যাহত রাখলে সন্ধান মেলেনি তার।

আরও পড়ুন: একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিকেল সাড়ে ৩টার দিকে বিআইডব্লিউটিএ সূত্রে বিষয়টি জানা যায় ৩য় দিনের উদ্ধার অভিযানে এখনো কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ফেরিডুবির ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩টি ট্রাক উদ্ধার করা হয়েছে। যানবাহনগুলো উদ্ধারে আজকেও উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সকাল থেকেই কাজ করছে। এ ঘটনায় নিখোঁজ ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের সন্ধান এখনো পাওয়া যায়নি। ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার অভিযানে যোগ দিতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে চলে এসেছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরিটি উদ্ধারে অভিযান শুরু করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা