সংগৃহীত ছবি
সারাদেশ

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামীর মৃত্যু হয়েছে। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির আবু সায়েদের স্ত্রী মোহসেনা খাতুন (৬০) মারা যান। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মারা যান আবু সায়েদ (৭০)।

আরও পড়ুন : কনস্ট্রাকশন ওয়ার্কশপের মালামাল লুট

চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত স্বামী স্ত্রী দুজনই অসুস্থ ছিলেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই স্বামীও মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা