ছবি: সংগৃহীত
সারাদেশ
পাটুরিয়ায় ফেরিডুবি

৩৬ ঘণ্টা পরও নিখোঁজ ইঞ্জিন মাস্টার

জেলা প্রতিনিধি: ৯ টি ট্রাক নিয়ে পাটুরিয়া ফেরিঘাটের কাছে ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ৩৬ ঘণ্টা পার হলেও ফেরিটির দ্বিতীয় মাস্টার (যন্ত্রচালক) এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: রেলকে দুর্নীতিমুক্ত করবো

ফেরিতে থাকা অন্য কর্মকর্তা-কর্মচারীরা পাড়ে ফিরলেও নিখোঁজ আছেন হুমায়ুন কবিরের (৩৯)। এছাড়া ফেরিতে থাকা আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই ট্রাকের চলক ও হেলপার।

নিখোঁজ হুমায়ুন কবিরের বাড়ি পিরোজপুরে। তার স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে চাকরি শুরু করেন। ৭ মাস আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিতে যোগ দেন এবং বিআইডব্লিউটিসি ওয়াকার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির দক্ষিণ শাখার সভাপতি ছিলেন।

আরও পড়ুন: রাতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালালউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ফেরির সবাইকে আত্মরক্ষার জন্য সবাইকে সজাগ করলেও নিজেকে রক্ষা করতে পারেননি হুমায়ন। ফেরিটি ডুবে যাওয়ার সময় কোনো কিছুর চাপায় হয়তো তিনি নিচে মধ্যে আটকে গেছেন।

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন ভুঁইয়া ৩৬ ঘণ্টায়ও তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি

এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধারের কাজ গতকাল রাত ১০ টার দিকে স্থগিত করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) ২ টি ও বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ জানান, ফেরিটি ডুবে যাওয়ার ৩১ ঘণ্টা পর গতকাল বিকেল ৩ টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম মাল বোঝাই ট্রাকটিকে উপরে তুলে নিয়ে আসে।

এছাড়া এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এ দুর্ঘটনার অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকাল সোয়া ৮ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯ টি যানবাহন নিয়ে ডুবে যায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়, নিখোঁজ রয়েছেন হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা