ছবি : সংগৃহিত
সারাদেশ

পাটুরিয়ায়-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

জেলা প্রাতিনিধি: পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা ৯ ডিগ্রি

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে রাত সাড়ে ১০ টার সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

কনকনে শীতে আটকা পড়া যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: সবজি খেতে মিলল নবজাতকের মরদেহ

জানা যায়, এই দুই নৌরুটে সন্ধ্যার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০ টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শত্রুতার জেরে কলা গাছ কর্তন

তিনি জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে ১০ টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা