সংগৃহীত ছবি
সারাদেশ

অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: রংপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নগরীর পরশুরাম থানাধীন ৫ নং ওয়ার্ডের বুড়াইল বাজার চিলের ঝাড় নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ২

পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, পাকা রাস্তা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা