ছবি : সংগৃহিত
সারাদেশ

জনগণের জন্য কাজ করতে চাই

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, যদি সুযোগ পাই আপনাদের হতাশ করব না। আগামী ৫ বছর জনগণের জন্য কাজ করতে চাই।

আরও পড়ুন: বাড়ছে শীতের তীব্রতা

শনিবার (৩০ ডিসেম্বর) এক নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ড প্রমুখ।

এর আগে, সাকিব সভাস্থলে পৌঁছালে তাকে বাদ্যবাজনা আর নেচে-গেয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সাকিব তার বক্তৃতায় বলেন, আপনাদের এই উৎসাহ-উদ্দীপনা আমাকে আরও বেশি উৎসাহিত করে।

আরও পড়ুন: নৌরুটে ফেরি চলাচল শুরু

তিনি জানান, আগামী ৭ জানুয়ারি আসন্ন নির্বাচনে উৎসাহ নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে মাগুরা জেলাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলব।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা