ছবি : সংগৃহিত
সারাদেশ

গৃহবধূর মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই গৃহবধূর স্বামী। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: স্বর্ণসহ আটক ২

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরিয়ম বেগম ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামের নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে মরিয়ম ও নুর ইসলামের বিয়ে হয়। তারা একই গ্রামের একটি বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

স্থানীয়রা বলেন, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাদের ঘরে তালা দেওয়া দেখে সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দিয়ে মরিয়মকে বিছানায় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের মরদেহ দেখতে পান।

অন্যদিকে স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালিয়ে অন্যত্র বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। পরে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।

আরও পড়ুন: একই উপজেলায় নেতা ও ব্যবসায়ী খুন

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, গৃহবধূর ছোট ভাই থানায় অভিযোগ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

সান নিউজে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা