ছবি: সংগৃহীত
সারাদেশ

কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে নারিকেলের গুড়া ভেবে ইঁদুর মারার কীটনাশক খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দর সড়কে ট্রাফিক নির্দেশনা

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম ওরফে আল আমিন (১৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়ির হান্নান হোসেন ওরফে হানিফের ছেলে।

আরও পড়ুন: রেল নাশকতাকারী সন্দেহে আটক ৯

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মা জেসিমন আক্তার ইঁদুর মারার কীটনাশক, চালের গুড়া, নারিকেলের সাথে মিশিয়ে ইঁদুর মারা জন্য বসত ঘরের ভেতরে গ্যাসের চুলার পাশে রাখেন। এরপর তিনি সুপারি গাছের খোলা আনতে ঘরের বাহিরে যান।

এ সময় আল আমিন ঘরে এসে চালের গুড়া ও নারিকেলের খাবার মনে করে ইঁদুর মারার কীটনাশক খেয়ে ফেলে। পরে তার গলা জ্বালাপোড়া ও বমি হতে থাকলে তার মা ও বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: নাশকতা এড়াতে ২ ট্রেন বন্ধ ঘোষণা

সেখান থেকে আল আমিনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা