ছবি: সংগৃহীত
সারাদেশ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

জেলা প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: আগুন দেওয়া ব্যক্তিদের নাম পেয়েছি

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় সিলেটের শাহজালাল (র.) মাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ শেষে তিনি এ বলেন।

মন্ত্রী বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জ্বালাও-পোড়াও হত্যা কোনো সুষ্ঠু রাজনীতি না। বিএনপির নেতৃত্বে পরিপক্বতার অভাব রয়েছে বলেই তারা ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। বিএনপি নেতারা শুধু টিভি চ্যানেলের টকশোতে সীমাবদ্ধ।

আরও পড়ুন: বিএনপির অর্ধশত কর্মী আ’লীগে যোগদান

তিনি বলেন, নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে।

আব্দুল মোমেন একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের জন্য ভোটারদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ব্যাপক ভোটার উপস্থিতি হবে

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান আলোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা