ছবি: সংগৃহীত
সারাদেশ

হাসপাতালের আবাসিক ভবনে মাদকের আখড়া

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের পরিত্যক্ত আবাসিক ভবন এখন মাদক বিক্রি ও সেবনের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। পরিত্যক্ত ৩ টি ভবনর মধ্যে ২ টি ভবনেই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও বিক্রির মহাযজ্ঞ।

আরও পড়ুন: টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা

বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, পরিত্যক্ত ভবনের ভেতরে মাদক সেবন ও বিক্রয়কারীরা নিরাপদ। শুধু তাই নয়, পরিত্যক্ত ভবনের মধ্য একটি ভবনের মূল ফটকের কেচি গেইট ও লোহার তৈরি জানালা উধাও।

ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ফেনসিডিলের খালি বােতলের ছড়াছড়ি। কক্ষের ভেতরে পরে আছে ইয়াবা সেবনের সরঞ্জাম ও সিগারেটের অসংখ্য খালি প্যাকেট। পাশেই পড়ে আছে মদের খালি বােতল।

আরও পড়ুন: বিশ্বে আরও ৭৫ জনের প্রাণহানি

মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকারীরা আরামদায়ক পরিবেশে মাদক সেবন করতে আসে এ পরিত্যক্ত ভবন ২ টিতে। সন্ধ্যা নামলেই বেড়ে যায় তাদের আনাগােনা। আরেকটি ভবন তালাবদ্ধ থাকায় সেখানে প্রবেশ করতে পারে না মাদকসেবীরা।

এ বিষয় মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মন্জুরুল আলম বলেন, বসবাসের অযােগ্য হওয়ার কারণে ভবন ৩ টি পরিত্যক্ত ঘােষণা করা হয়েছে। তবে এ ভবনের ভেতরে মাদক সেবনের বিষয়টি আমাদের জানা নেই। সেখানে যাতে আর কেউ ঢুকতে না পারে, সেই ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা