সারাদেশ

তিন ইউপিডিএফ নেতা উদ্ধার

জেলা প্রতিনিধি: সেনাবাহিনীর সদস্যরা অভিযানে খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ নেতাকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : টিআইবি বিএনপির শাখা

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া তিন জনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।

আরও পড়ুন : হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিরাপত্তাবাহিনীর সূত্র বলেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাতের নেতৃত্বে একদল সেনাসদস্য রাতে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পাহাড়ের ওপর একটি ছনের ঝুমঘরে বাঁধা অবস্থায় ইউপিডিএফ সদস্য হরিকমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অভিযানটি রাত সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে।

প্রসঙ্গত, গত সোমবার (১১ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়া এলাকায় রাত্রিযাপনের উদ্দেশ্যে ৭জন ইউপিডিএফ নেতা অবস্থান করেন। রাতে তাদের ওপর প্রতিপক্ষ গোষ্ঠী সশস্ত্র হামলা চালিয়ে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চারজনকে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা