সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সল্লা ও হাতিয়ার পৃথক দু’টি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন- সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৬) ও মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় তারা। স্বজনরা খবর পেয়ে লাশ উদ্ধার ক‌রে বাড়িতে নি‌য়ে যায়।

আরও পড়ুন: হাতির তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

ঘা‌রিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা