ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নিনা আফরিন, পটুয়াখালী: "সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার" এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ

জেলা প্রশাসন ও মানবাধিকার কমিশনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

আরও পড়ুন: ভোলা মুক্ত দিবস আজ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জয়দেব সরকার, র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইউসুফ প্রমুখ।

এ সময় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা