সংগৃহীত ছবি
সারাদেশ

পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে আটক ১

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সময় ১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

আরও পড়ুন : যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাবে

শুক্রবার বিকেলে পুলিশ সুপার গাইবান্ধা মোঃ কামাল হোসেনের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, সকাল ১১টায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২নং পরীক্ষা কেন্দ্রের কক্ষ থেকে তাকে আটক করা হয় ৷ পরীক্ষা দেওয়ার সময় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলামকে (৩১) আটক করা হয় ৷ এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ১টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

আরও পড়ুন : বাবা হত্যায় ছেলে আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত পরীক্ষার্থী জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ও গ্রেফতারের নিমিত্তে পুলিশের অভিযান অব্যাহত আছে। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা