সংগৃহীত
সারাদেশ

যুবককে কু‌পি‌য়ে হত্যা

জেলা প্রতিনিধি: বগুড়া জেলায় আরিফ মণ্ডল (২০) নামের এক যুবক‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে ও গলাকে‌টে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া যায়।

আরও পড়ুন: সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের নামাজগড় সুলতানগঞ্জপাড়ায় এই ঘটনাটি ঘটে।

নিহত আরিফ বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের জহুরুল হকের ১ম স্ত্রীর ছেলে। তার মা তহিরন বেগমকে নিয়ে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্থানীয়রা বলছে, আরিফ বাড়ির সামনে দোকানে বসে ছিলেন। রাতে ৮-১০জন যুবক হাসুয়া ও ধারালো দেশি অস্ত্র নিয়ে সুলতানগঞ্জপাড়া উটের মোড়ের দিক থেকে এসে আরিফকে ধাওয়া করে। দুর্বৃত্তরা নামাজগড়ের মোড়ে আরিফকে ধরে ফেলে। এই সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও পরে গলাকেটে তাকে হত্যা করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা সবাই আরিফের বয়সী ছিলেন। খবর পেয়ে পুলিশ এসে আরিফের মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়াও হত্যায় ব্যবহৃত হাসুয়া, বেশ কয়েকটি এসএস পাইপ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: খড়বোঝাই ট্রাকে আগুন

নিহতের স্বজনরা বলেন, ২মাস আগে আরিফ বগুড়া শহরের খাঁ পাড়া এলাকার ১ ছেলেকে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত করেন।
ঐ মামলায় প্রায় দেড়মাস জেলহাজতে ছিলেন আরিফ। ১০দিন আগে জামিনে বের হন তিনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন মোটিভ সম্পর্কে আমরা জেনেছি। সব বিষয় মাথায় রেখেই জড়িতদের শনাক্তে কাজ শুরু করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা