ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: আজ ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আরও পড়ুন: ৩ বারের নৌকার এমপি এবার স্বতন্ত্র প্রার্থী

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

জেলা প্রশাসন বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন: বিএনপির ২ নেতা বহিষ্কার

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পৌর মেয়র আন্জুমান আরা বেগম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু ও মুক্তিযোদ্ধা কমান্ডর বদরুদ্দোজা বদর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা পাক হানাদার মুক্ত হয়। ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সারারাত প্রাণপণ লড়াই করে ঠাকুরগাঁও শহরে পৌঁছালে পাক সেনারা ঠাকুরগাঁও ছেড়ে পালিয়ে যায়।

সেই থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি ঠাকুরগাঁও জেলা হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা