ছবি: সংগৃহীত
সারাদেশ

পুকুরের পাশ থেকে ১৬ ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুরের পাশ থেকে ১৬ টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আরও পড়ুন: কদমতলীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল পড়ে রয়েছে।

আরও পড়ুন: ট্রেন ছাড়তে বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

এমন তথ্যের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত ১৬ টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তের পর জানা যাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা