সংগৃহীত ছবি
সারাদেশ

বাইক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের রাজৈরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের পিএলসি ভরাডোবা শাখার উদ্ধোধন

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া কলাবাড়ি এলাকার অপূর্ব হাজরার ছেলে অনিক হাজরা (২৩) ও একই এলাকার গোপাল হালদারের ছেলে অঞ্জন হালদার (২০)।

আরও পড়ুন : নোয়াখালীতে জাল টাকা কারবারি গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাচ্ছিলেন অনিক হাজরা ও অঞ্জন হালদার। এ সময় তারা আড়ুয়াকান্দি শনি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকলে থাকা অঞ্জন হালদার ও অনিক হাজরা ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ইজিবাইকের যাত্রী রেজাউল আলম (৩০) ও দিদার আলী (২৫) আহত হন।

রাজৈর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। পরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা