সারাদেশ

বোয়ালমারীতে সরকারি খালের মাটি তুলে বিক্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটাসহ বিভিন্ন বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে দুই মাটিখেকো। ওই দুই মাটি খেকো হলেন বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের বাকিয়ার (৫০) ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মুশা শেখ (৪৫)।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের সুশান্ত এর বাড়ি সংলগ্ন সরকারি খাল খননের স্তুপ করা মাটি এক্সকেভেটর মেশিন দিয়ে কেটে ট্রলি ভরে বিভিন্ন ইটভাটা ও একাধিক ব্যক্তির কাছে বিক্রি করছে। বেলা সাড়ে ১১টায় দেখা যায়, দুই মাটিখেকো বাকিয়ার ও মুশা শেখ খালের পাশে মেহগুনি বাগানে শীতলপাটি বিছিয়ে শুয়ে আছে। অপরদিকে তিনটি ট্রলিতে মাটি নেয়ার কাজ চলছে।

ময়না ইউনিয়নের মাটি নেয়া ট্রলির ড্রাইভার কামাল জানান, বিভিন্ন জায়গায় ২৫শ টাকা চুক্তিতে দৈনিক ৮ঘন্টা মাটি নেয়ার জন্য বাকিয়ার ও মুশা শেখের সাথে আমার চুক্তি হয়েছে। গত ৪ দিন যাবত রাঙ্গামুলারকান্দি ওই খালের পাড় থেকে মহোৎসবে মাটি কাটা হচ্ছে।

সরকারি মাটি বিক্রির বিষয়ে বাকিয়ার ও মুশা শেখ জানান, চতুল গ্রামের মাসুদ মাটি বিক্রি করছে। আমরা তার হয়ে কাজটি দেখাশোনা করছি।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

এ ব্যাপারে মাসুদ মোবাইল ফোনে বলেন, খাল সংলগ্ন বিভিন্ন ব্যক্তির জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে বিক্রি করছি। তবে মাসুদ কোনো জমির মালিকের নাম বলতে পারেননি।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, রাঙ্গামুলারকান্দি খালের পাড় থেকে কে বা কাহারা মাটি বিক্রি করছে তা আমি জানি না। আজ সকালে জানতে পারলাম, খালের পাড়ের স্তুপকৃত মাটি ট্রলি ভরে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আগুন

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার বলেন, খালের মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। লোক পাঠিয়ে এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা