সংগৃহীত
সারাদেশ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আকাশ খান (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।

আরও পড়ুন: মিনিবাস উল্টে নিহত খতিব

শনিবার (১৪ অক্টোবর) রাত দেড়টার সময় উপজেলেরা চাঁদপুর ব্যাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আকাশ খান পাংশা উপজেলার চর রামনগর গ্রামের মো. আবু বক্কর খানের ছেলে। বর্তমানে কালুখালী উপজেলার বেলগাছি গ্রামে ভাড়া বাসায় থাকে তিনি।

আরও পড়ুন: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলা চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় আকাশকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯ লাখ টাকা। আসামির মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। থানায় এই সংক্রান্ত একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা