সারাদেশ

বোয়ালমারীতে প্রতারণা মামলায় বৃদ্ধ গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ২০ লাখ টাকার প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। উপজেলার রুপাপাত ইউনিয়নের নয়াকদমী গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তির নাম আব্দুল ওহাব শেখ (৬০)।

আরও পড়ুন : পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মামলার বাদী উপজেলার ডহরনগর তদন্ত কেন্দ্রের সাবেক আইসি মো. খলিলুর রহমান জানান, ‘প্রায় দুই বছর আগে রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের আব্দুল ওহাব শেখ আমার এক নিকট আত্মীয়কে বিদেশ নেয়ার ব্যাপারে আমার মাদারীপুরের বাড়িতে এসে ২০ লাখ টাকা নিয়ে যায়। টাকা নেয়ার সময় সে একটি স্ট্যাম্পে লিখিত দিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন আমার ওই আত্মীয়কে বিদেশও পাঠায় না এবং টাকাও ফেরত দেয় না। এ ঘটনায় আমি চলতি বছরে মাদারীপুর কোর্টে ৪০৬/৪২০ ধারায় প্রতারণার মামলা করি।

এ ব্যাপারে ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘মাদারীপুর কোর্টের একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় আসামি আব্দুল ওহাব শেখকে মঙ্গলবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা