সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিহতের নাম সাফিয়া (৩৬) এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫অক্টোবর) রাত ২টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়ামের ২য় চালান

নিহত কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে। সাফিয়া পাগাড় এলাকার জনৈক আলবার্ট হাওলাদারের ভাড়া বাড়িতে স্বামী লিটন মিয়ার সাথে বাস করতেন।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ নিহত সাফিয়ার স্বামী লিটন মিয়াকে ঘটনার পর গ্রেফতার করেছে। সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লিটন পেশায় একজন রিকশাচালক।

আরও পড়ুন: বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সাফিয়া পেশায় একজন পোশাক শ্রমিক। ২ জনের আয়ে তাদের সংসার চলত। আর সংসারের নানা টানাপোড়েন নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গতকাল (বৃহস্পতিবার) রাতেও ফের ঝগড়া হয়। এরই কিছুক্ষণ পর সুফিয়ার স্বামী লিটন মিয়া সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়। পরে ভোরে সুফিয়ার ভাই ঐ ভাড়া বাড়িতে এসে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাফিয়ার ভাই এনামুল হক জানান, গভীর রাতে আমার দুলাভাই (লিটন মিয়া) ভাগ্নি উষা মনির অসুস্থতার কথা বলে ফোন করে ডাকেন। পরে ভোরে তাদের বাসায় গিয়ে আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ লিটন মিয়াকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা