সারাদেশ

ট্রাক্টর উল্টে প্রাণ গেল হেলপারের

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিভর্তি একটি মাহেন্দ্র ট্রাক্টর উল্টে বালু চাপায় সুমন মিয়া নামে এক হেলপার নিহত হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গু কাড়ল আরও ১৬ প্রাণ

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম সুমন মিয়া। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়রামপুর গ্রামের আলতাবুর রহমানের ছেলে।

আরও পড়ুন : তিন বিজ্ঞানী পেলেন রসায়নে নোবেল

পুলিশ জানায়, ঠাকুরগাও সদর উপজেলার হাজীপাড়ায় ২ নং বিজিবি গেটের সামনে গাড়ি ঘোরানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির হেলপার সুমন মিয়া বালুর নীচে চাপা পড়ে এবং মারা যায়। নিহতের লাশ ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

ঠাকুরগাও থানার ওসি ফিরোজ কবির জানান, মৃতের নিকটজনদের কাছ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা