সারাদেশ

বোয়ালমারীতে ৫ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন অনিয়মে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (৪ সেপ্টেম্বর) এ জরিমানা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় বোয়ালমারী পৌর সদরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৮৬০ এর ২৬৯/১৯৮২ এর ১৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়। প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের মালিক মফিজুরকে ২৫ হাজার, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের রাকিবকে ২০ হাজার এবং জননী ডায়াগনস্টিক সেন্টারের তুষার, মোল্লা ডায়াগনস্টিক সেন্টার ও মক্কা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৫ টি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা