ছবি: সংগৃহীত
সারাদেশ

ফকিরহাটে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: আশুলিয়ায় ৩ খুন, দম্পতি আটক

সোমবার (২ অক্টোবর) বিকেলে অভিযানে এসব ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় পেশকার মো. মিজানুর রহমানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে, সেগুলো হচ্ছে- লাইসেন্স নবায়ন না করায় নিউ চায়না ডায়াগনষ্টিক সেন্টারে ৩০০০ টাকা, লাইসেন্স না থাকায় এএইচ ভেটেরিনারি ওষুধের দোকানে ১০০০ টাকা, বিসমিল্লাহ ভেটেরিনারিতে ওষুধের দোকানে ৫০০ টাকা এবং পেট্রোল-ডিজেল বিক্রেতা রফিকুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: হিলিতে আমদানি-রপ্তানি শুরু

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অভ্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা