ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার          

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ইমন শেখ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

রোববার (১লা অক্টোবর) দুপুর ১ টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মায়ের উপর অভিমান করে সে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

ইমন শেখ মূলঘর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে। সে মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ইমন শেখকে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন।

আরও পড়ুন: বিশ্ব বসতি দিবস

এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

নিহতের বাবা ইব্রাহিম শেখ জানান, এ দিন সকালে ইমন শেখ স্কুলে না যাওয়ার জন্য তার মা রেশমা বেগম তাকে বকুনি দেয়। এতে সে ক্ষোভে দুঃখে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে।

স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা