ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএন‌জিচা‌লিত অটোরিকশার ২ যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

রোববার (১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ছোড়াউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) এবং ছেলে মতিউর রহমান (২৮)।

হাইওয়ে পুলিশ বলেন, দৌলতপুরে ব্রিজের ওপর একটি অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ফরিদা ঘটনাস্থলেই নিহত হন। পরে ছেলে মতিউর রহমানকে গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা হাজারের ঘর ছাড়াল

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে মরদেহ ২টি থানায় রয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা