সংগৃহীত ছবি
সারাদেশ

দেয়াল ভেঙে ছাত্রাবাসে ট্রাক, আহত ১৩

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার ছাত্রাবাসে ঢুকে পড়ে ১২ শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : সংবাদ প্রকাশের পর ড্রেজার পাইপ উচ্ছেদ

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত হাম্মাদিয়া জামে মসজিদ নূরানি মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেনম, মো. নাজিম (৯), মেহেদী হাসান (১২), জাহিদুল করিম (৯), সাজিদ আলম (১১), মো. নাইম (১১), ওমর ফারুক (১০), জাহিদুল ইসলাম (১১), সাইফুল ইসলাম (১১), আল আমিন (১০), আবদুল্লাহ (৮), মো. ওয়ালিদ (১২), মো. ইমরান (১২) ও ট্রাকচালকের সহকারী (হেলপার) মো. ফাহিম (১৮)।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা বলেন, মাদরাসাছাত্ররা দুপুরে খাওয়া-দাওয়া শেষে নিজেদের রুমে বিশ্রাম করছিল। কিন্তু বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রাবাসে ঢুকে পড়ে। এতে ১২ শিক্ষার্থীসহ ট্রাকচালকের সহকারী আহত হন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সভা

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, আহত ১৩ জনের মধ্যে ১২ জনই ক্ষুদে শিক্ষার্থী ও হেফজখানার ছাত্র। চারজনের অবস্থা আশঙ্কাজনক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা